জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-02T14:01:14+06:00
2026-08-02T14:01:14+06:00
সোমবার, ৩ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩ আগস্ট ২০২৬
জাতীয়
নতুন পে-স্কেল: জুলাই থেকে মিলবে বকেয়া
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ২:০১ পিএম 
নবম জাতীয় পে-স্কেল ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এখনো এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়নি। তবে নতুন পে-স্কেল কার্যকর হলে জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এককালীন এরিয়ার হিসেবে পরিশোধ করা হবে বলে জানিয়েছে অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র।

সূত্র জানায়, নতুন বেতন-কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে মন্ত্রিসভার অনুমোদন, আইনগত যাচাই, এসআরও জারি ও সরকারি মুদ্রণালয়ে প্রজ্ঞাপন প্রকাশসহ কয়েকটি প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ হলেই প্রজ্ঞাপন জারি করা হবে। ততদিন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগের বেতন-কাঠামো অনুযায়ী বেতন পাবেন।

গত বুধবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নবম বেতন কমিশনের সুপারিশ নিয়ে কাজ চলছে। মন্ত্রিসভার অনুমোদনের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি আরও বলেন, নতুন পে-স্কেলের সঙ্গে আইএমএফের ঋণের কোনো সম্পর্ক নেই।

এদিকে আইএমএফের পর্যবেক্ষণে রাজস্ব ঘাটতি ও আর্থিক চাপের বিষয় উল্লেখ করে নতুন পে-স্কেল বাস্তবায়ন দুই বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে সরকার জানিয়েছে, নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]