জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-02T12:36:45+06:00
2026-08-02T12:36:45+06:00
সোমবার, ৩ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩ আগস্ট ২০২৬
জাতীয়
পুলিশ হবে জনগণের বন্ধু : স্বরাষ্ট্রমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:৩৬ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, মানবিক ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করা। তিনি বলেন, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, বরং জনগণের অকৃত্রিম বন্ধু।

আজ রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, পুলিশ বাহিনীর মনোবল পুনঃপ্রতিষ্ঠা এবং দক্ষতা বৃদ্ধিতে সরকার জনবল বাড়ানোর পাশাপাশি পুরস্কার ও তিরস্কারের নীতি চালু করেছে। সাহসিকতা ও ভালো কাজের স্বীকৃতিতে পুরস্কার দেওয়া হচ্ছে, একই সঙ্গে শৃঙ্খলাভঙ্গ ও অপরাধে জড়িত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ক্ষেত্রে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে জানানো হয়, ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ ছয় মাসে সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে ৫৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য বিভিন্ন জেলায় সংযুক্ত করা হয়েছে। আগামী দুই বছরে দুই ধাপে অবশিষ্ট ছয় মাসের প্রশিক্ষণ সম্পন্ন হবে।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]