জাতীয়

2026-08-02T13:46:45+06:00
2026-08-02T13:46:45+06:00
সোমবার, ৩ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩ আগস্ট ২০২৬
জাতীয়
ঢাকার নদীপথে ফিরছে ওয়াটার বাস
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১:৪৬ পিএম 
রাজধানী ঢাকার চারপাশের নদীপথে আবারও যাত্রীবাহী ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে। গাবতলী-আশুলিয়া-টঙ্গি-নারায়ণগঞ্জ-সদরঘাট-বসিলা হয়ে পুনরায় গাবতলীতে ফেরার একটি রুট বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি জানান, নদীদূষণ, নাব্যতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও যাত্রী আকর্ষণ প্রকল্প বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ। নদীর পরিবেশ উন্নত করা গেলে যাতায়াতের পাশাপাশি পর্যটনেও ওয়াটার বাস জনপ্রিয় হবে বলে আশা সরকারের।

মন্ত্রী আরও বলেন, টঙ্গির রেলসেতুর নিচে পর্যাপ্ত উচ্চতা না থাকায় সেখানে বিকল্প যাত্রী পারাপারের ব্যবস্থা বিবেচনায় রয়েছে। আপাতত আলাদা বাজেট নির্ধারণ করা হয়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজ নিজ দায়িত্বে কাজ করবে। আগামী দুই মাস পর অগ্রগতি পর্যালোচনা করে বেসরকারি খাতের অংশগ্রহণসহ প্রকল্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]