জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-02T09:59:34+06:00
2026-08-02T12:37:18+06:00
সোমবার, ৩ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩ আগস্ট ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার : স্বরাষ্ট্রমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:৫৯ এএম  আপডেট: ০২.০৮.২০২৬ ১২:৩৭ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন নির্বাচন কমিশনের (ইসি) সাংবিধানিক এখতিয়ার। গতকাল শনিবার (১ আগস্ট) রাতে দলের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত করবে। এ বিষয়ে প্রার্থী মনোনয়নের সার্বিক দায়িত্ব দলের চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই হবে। একক প্রার্থী থাকলে ভোটের প্রয়োজন হবে না। তবে একাধিক প্রার্থী হলে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করে স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচন কমিশন ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রীর পূর্বঘোষণা অনুযায়ী এ বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সে অনুযায়ী দল প্রস্তুতি অব্যাহত রেখেছে।

এর আগে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি মনোনয়ন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, দলের সাংগঠনিক বিষয় এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]