রাজধানীর গুলশান ও যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল শনিবার (১ আগস্ট) যাত্রাবাড়ী থানা পুলিশ অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেপ্তার করে। একই দিনে গুলশান থানা পুলিশের পৃথক অভিযানে আরও ১৪ জন গ্রেপ্তার হন।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—মো. খোকন (৫২), মো. আলী হাসান (৩১), ইসমাইল ওরফে কালু (২২), মো. সাব্বির হোসেন (২০), মো. ইউসুফ গাজী (৩০), মো. সাইফুল উদ্দিন (৪২), মো. শরীফ, মো. রাকিব হাসান বাবু (২৩), মো. জাবেদ (২৯), মো. জাকির (৩২), শাহিন বাবু (২৭), মিজান মৃধা (৩০), মো. সিরাজ উদ্দিন হিমেল (২৬), জোমা বেগম (২৫), ইয়াসিন আরাফাত রাফি (২১), শাহিন মিয়া (৫১), ইয়াছিন (২০), আরিফ (২৬), নাসির (৩৮), হাসান উল্লাহ কালু (৪০), মো. পলক (২২), মো. সবুজ (৩০), মো. সাদ্দাম (৩৪), পলাশ চৌধুরী (৪৮), জাহিদ শেখ (৪০), মো. পারভেজ (২৪), মো. শরিফ (৩৬), জসীম উদ্দিন (৪৫), মো. সিয়াম (২০), মো. আমিনুল ইসলাম (৩৮), মো. তোফাজ্জল (২০), মো. হানিফ (৩৬), মো. সামিউল (২৩), ইউনুস আলী (৩৫), মো. ওমর ফারুক (৩৬), মো. কামাল হাওলাদার (৩২) ও মো. জাফর আহম্মেদ (২৮)।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জ/উ