সোনাতলায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-30T17:53:39+06:00
2026-07-30T17:53:39+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সোনাতলায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:৫৩ পিএম 
সোনাতলায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার সোনাতলায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি কর্মীকে মারধর ও ককটেল বিস্ফোরণের মামলার আসামি যুবলীগ নেতা ঠান্ডুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতকাল বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২ টায় সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের ছোট বালুয়া (কারিগরপাড়া) এলাকার নিজ বসতবাড়ি থেকে যুবলীগ নেতা মো. মনিরুজ্জামান ওরফে ঠান্ডু (৪০)-কে গ্রেপ্তার করেছ সোনাতলা থানা পুলিশ। আটক ঠান্ডু মৃত আবুল হোসেন সরকারের ছেলে।

সোনাতলা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বালুয়া ইউনিয়নের বিএনপি কর্মীকে মারধর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার তাকে পুলিশ স্কটের মাধ্যমে বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।







Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]