রিহ্যাবের বিরোধপূর্ণ কার্যক্রম বন্ধের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

অন্যান্য

2026-07-29T17:35:30+06:00
2026-07-29T17:35:30+06:00
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
রিহ্যাবের বিরোধপূর্ণ কার্যক্রম বন্ধের নির্দেশ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:৩৫ পিএম 
রিহ্যাবের বিরোধপূর্ণ কার্যক্রম বন্ধের নির্দেশ
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বিভিন্ন অনিয়ম ও অভিযোগের পরিপ্রেক্ষিতে সংস্থাটির এজিএমসহ বিরোধীয় সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অভিযোগের বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ জুলাই রিহ্যাব সভাপতিকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। 

গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) আশরাফুল সিদ্দিক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।নোটিশে বলা হয়, রিহ্যাবের সহ-সভাপতি-১ মোহাম্মদ আক্তার বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে রিহ্যাবের বিভিন্ন অনিয়ম ও সিদ্ধান্ত নিয়ে গঠিত মোট ১২টি অভিযোগের বিষয়ে ৩০ জুলাই দুপুর ১২টায় বাণিজ্য মন্ত্রণালয়ে শুনানি অনুষ্ঠিত হবে। 


বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের (বাণিজ্য সংগঠন) সভাপতিত্বে তার অফিসকক্ষে (কক্ষ নং-১২৩, ভবন নং-৩, বাংলাদেশ সচিবালয়) এ শুনানি অনুষ্ঠিত হবে। অভিযোগসমূহ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধীয় বিষয়সমূহের কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে রিহ্যাব সভাপতিকে নির্দেশনা দেওয়া করা হলো। নোটিশে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্রাদিসহ যথাসময়ে শুনানিতে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। 

মন্ত্রণালয়ে অভিযোগের বিষয়ে মোহাম্মদ আক্তার বিশ্বাস বলেন, আমি অভিযোগ দিয়েছি বাণিজ্য মন্ত্রণালয়ে তবে এখনও আনুষ্ঠানিক চিঠি পাইনি। আগামীকাল আমি ওমরাহ করতে যাবো। চিঠি না পাওয়া পর্যন্ত আমি মন্তব্য করবো না। এ বিষয়ে কথা হয় রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল এর সঙ্গে। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে রিহ্যাবের এজিএমসহ ১২টি কার্যক্রম স্থগিত এবং ৩০ জুলাই শুনানিতে উপস্থিত হওয়ার বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাননি। বিষয়টি তারা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছেন। তিনি বলেন, রিহ্যাবের ১২টি কার্যক্রমের প্রতিটি সিদ্ধান্ত পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তে কোনো অনিয়ম বা অবৈধতার সুযোগ নেই।


ড. আলী আফজালের দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যে বর্তমান কমিটি যে পরিমাণ কাজ করেছে, আগের কমিটি দুই বছরেও তা করতে পারেনি। তাই এ ধরনের পদক্ষেপকে তারা রিহ্যাবের কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং কাজের গতি থামিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। তিনি আরও বলেন, আবাসন খাতের স্বার্থে সত্য তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে রিহ্যাবের কাছে প্রয়োজনীয় সব তথ্য-প্রমাণ সংরক্ষিত রয়েছে এবং সাংবাদিকদের সঙ্গে সেগুলো ভাগ করে নিতে তারা প্রস্তুত।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]