নিউজ ডেস্ক

অন্যান্য

2026-07-28T12:16:52+06:00
2026-07-28T12:16:52+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অন্যান্য
৪৫ দিন পর খুলল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:১৬ পিএম 
টানা ৪৫ দিন বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল আজ মঙ্গলবার (২৮ জুলাই) থেকে পুনরায় চালু হয়েছে। লাইসেন্স পুনর্বহালের পর সকাল থেকেই হাসপাতালটিতে রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে জানিয়েছে, বন্ধ থাকার সময় ওয়ার্ড, আইসিইউসহ হাসপাতালের সার্বিক অবকাঠামো সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।


হাসপাতালটি পুনরায় চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসা নিতে আসা রোগী এবং আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এর আগে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর বাতিল হওয়া আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স তিনটি শর্ত সাপেক্ষে পুনর্বহাল করে সরকার। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জ/উ






Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]