রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-26T18:23:55+06:00
2026-07-26T18:23:55+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:২৩ পিএম 
রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
নওগাঁর রাণীনগরে গরুর ঘাস কেটে নৌকাযোগে বাড়ী ফেরার পথে বিলের পানিতে পড়ে আব্দুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। রোববার বেলা ১১টায় নৌকা থেকে পড়ে বিলের পানিতে নিখোঁজ হলে দুপুর ১টা নাগাদ স্থানীয় লোকজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। বৃদ্ধ আব্দুল হোসেন উপজেলার দাউদপুর বেলোবাড়ী গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বৃদ্ধার পরিবারের বরাত দিয়ে জানান, রোববার বেলা ১১টা নাগাদ আব্দুল হোসেন তার স্ত্রীকে সাথে নিয়ে বেলোবাড়ী বিলে নৌকাযোগে গরুর ঘাস কাটতে যান। এর পর ঘাস কাটা শেষে বাড়ী ফেরার পথে মাথা ঘুরে নৌকা থেকে বিলের পানিতে পরে যায়। 

এসময় তার স্ত্রী লোকজনকে ডাকতে থাকলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে স্থানীয়দের সাথে যোগ দেয়। ঘটনার প্রায় দুই ঘন্টা পর বিলের পানির মধ্য থেকে আব্দুল হোসেনকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হোসেনকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]