নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-25T18:35:00+06:00
2026-07-25T18:40:07+06:00
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
বাংলা English
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:৩৫ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৬:৪০ পিএম
সিরিয়ার মধ্যাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বহু যাত্রী।

আজ শনিবার (২৫ জুলাই) দেশটির পালমিরা এবং আল-সুখনাহ শহরের মধ্যবর্তী ‘দামেস্ক-দের এজ-জোর’ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনাকবলিত ‘দামেস্ক-দের এজ-জোর’ মহাসড়কটি সিরিয়ার পূর্ব অঞ্চলকে রাজধানী দামেস্কের সাথে সংযুক্ত করেছে। ৪০০ কিলোমিটারের বেশি দীর্ঘ এই মহাসড়কটি দেশটির অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (SANA) জানিয়েছে, দুর্ঘটনার পরপরই আশঙ্কাজনক অবস্থায় আহতদের দ্রুত উদ্ধার করে হোম সামরিক হাসপাতালে পৌঁছে দিতে একাধিক হেলিকপ্টার মোতায়েন করা হয়। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।






Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]