দিল্লির আন্দোলন থেকে ফিরেই অসুস্থ শাবানা আজমি

নিউজ ডেস্ক

বিনোদন

2026-07-25T18:24:06+06:00
2026-07-25T18:24:06+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
দিল্লির আন্দোলন থেকে ফিরেই অসুস্থ শাবানা আজমি
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:২৪ পিএম 
দিল্লির আন্দোলন থেকে ফিরেই অসুস্থ শাবানা আজমি
দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ার কয়েক দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে ৭৫ বছর বয়সী এই অভিনেত্রী চিকিৎসকদের পরামর্শে আইসোলেশনে রয়েছেন।

গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত ‘সংসদ অভিযান’ কর্মসূচিতে অংশ নিয়ে অনশনরত সোনম ওয়াংচুক ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছিলেন শাবানা।

সেদিন বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে যন্তর মন্তর এলাকা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ করে। ওই সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুড়োহুড়ির মধ্যে অসুস্থ হয়ে পড়েন শাবানা আজমি। ক্লান্ত ও শ্বাসকষ্টে ভোগা অভিনেত্রীকে অন্য আন্দোলনকারীরা নিরাপদ স্থানে নিয়ে যান।

পরে মুম্বাইয়ে অনুষ্ঠিত একই আন্দোলনের কর্মসূচিতে শাবানা আজমিকে দেখা না যাওয়ায় নানা জল্পনা শুরু হয়। এরপর তাঁর টিম এক বিবৃতিতে জানায়, দিল্লি থেকে ফেরার পর তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। ১০২ ডিগ্রি জ্বরে ভোগায় চিকিৎসকের নির্দেশে তাঁকে সম্পূর্ণ আইসোলেশনে থাকতে হচ্ছে। এ কারণে তিনি মুম্বাইয়ের কর্মসূচিতে অংশ নিতে পারেননি।

বলিউড সূত্রের খবর, আরও কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে বাসা থেকে চিকিৎসা নিতে হবে অভিনেত্রীকে।

দিল্লিতে আন্দোলনে অংশ নেওয়ার সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শাবানা আজমি বলেছিলেন, ‘বয়স ৭৫ পেরিয়ে যাওয়ার পর তিনি কেবল সেই বিষয়গুলোতে কথা বলেন, যা তাকে ভেতর থেকে নাড়া দেয়। পানি যখন মাথার ওপর দিয়ে বইতে শুরু করে, তখন আমি কথা বলি।’

এ সময় তিনি আরও জানান, আন্দোলনের আগে তার স্বামী, গীতিকার জাভেদ আখতার প্রধানমন্ত্রীকে আলোচনার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন। তবে কয়েক দিন পার হলেও কোনো সাড়া না পাওয়ায় তাঁরা রাজপথে নামার সিদ্ধান্ত নেন। 






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]