টঙ্গী প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-22T18:15:03+06:00
2026-07-22T18:15:03+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
টঙ্গী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:১৫ পিএম 
গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুল হক বেপারি (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) দুপুরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকার একটি হাইটেক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফজলুল হক বেপারির বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার চিনাডুলি গ্রামে। তিনি মৃত আব্দুল মতিন বেপারির ছেলে।

পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী সকালে ওয়ার্কশপে বিদ্যুতের কাজ করার সময় অসতর্কতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জ/দি






Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]