রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-22T17:40:31+06:00
2026-07-22T17:40:31+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:৪০ পিএম 
রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের ৩সদস্যকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের বাড়ী থেকে চুরির ৫টি গরু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া ও নাটোরের সিংড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও গরুগুলো উদ্ধার করা হয়। এর আগে সিংড়া এলাকা থেকে চোর চক্রের আরো ৩সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গত (১০জুলাই) রাতে উপজেলার গোনা দিঘীরপার পশ্চিমপাড়া গ্রামের খোকন সরদারের গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটে। এঘটনায় খোকন সরদার (১২জুলাই) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্তে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত (১৫ জুলাই)  নাটোরের সিংড়া এলাকা থেকে হাবিবুর রহমান(৪২), ফেরদৌস হোসেন (২৬) ও আসলাম দেওয়ান (৪৩) কে গ্রেফতার করা হয়।

এরপর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার সান্তাহার কোমল দোগাছী গ্রামের আলাউদ্দীনের ছেলে গোলাম রব্বানী পাখিটার (৩৯) কে বগুড়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গোলাম রব্বানীর দেয়া তথ্য মতে ওই রাতেই নাটোরের সিংড়া উপজেলার হাট তাজপুর গ্রামের পতিত চন্দ্র হাওলাদারের ছেলে সুজীত চন্দ্র ওরফে অজিত চন্দ্র হাওলাদার (৪০) এবং একই উপজেলার বড় বাড়ুইহাটি গ্রামের সুমেন রাজ বংশির ছেলে সুচন্দন রাজ বংশি ওরফে সজল (২৭) এর বাড়ীতে অভিযান পরিচালনা করে।

এই দুই জনকে গ্রেফতারসহ তাদের বাড়ী থেকে চুরির ৫টি গরু উদ্ধার করা হয়। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, উদ্ধার গরুগুলো বিভিন্ন এলাকা থেকে চুরি করে তাদের হেফাজতে রেখেছিল বলে গ্রেফতারকৃতরা জানিয়েছে। তবে উদ্ধার গরুর মালিককে খুঁজে বের করতে চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]