সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

সাভার প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-17T09:30:25+06:00
2026-07-17T09:30:25+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২
সাভার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:৩০ এএম 
সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২
ঢাকার সাভারে লাঠিসোঁটা হাতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে ব্যারিকেড দিয়ে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠের তৈরি ক্রিকেট ব্যাটসদৃশ লাঠি হাতে ৩০ থেকে ৩৫ জনের একটি দল হঠাৎ মহাসড়কে মিছিল বের করে। মিছিল চলাকালে তারা ৫ থেকে ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে সড়কে ব্যারিকেড দিয়ে কয়েক মিনিট যান চলাচলে বাধা সৃষ্টি করে। প্রায় ১০ থেকে ১২ মিনিট অবস্থানের পর তারা দ্রুত বলিয়ারপুর বাসস্ট্যান্ডের দিকে সরে যায়।

মিছিল শেষে ঘটনাস্থলে থাকা দুজনকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিচয় ও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]