নেত্রকোনায় আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-16T20:00:23+06:00
2026-07-16T20:00:23+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
নেত্রকোনায় আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:০০ পিএম 
নেত্রকোনায় আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
নেত্রকোণায় বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের উল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে দীপ্ত চৌধুরী (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে শহরের মোক্তারপাড়া এলাকায় সিঙ্গার শোরুমসংলগ্ন একটি ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকেরা আনন্দ মিছিল বের করেন। মিছিলের ভিডিও ধারণ করতে দীপ্ত চৌধুরী  তিনতলা ভবনের ছাদে ওঠেন। একপর্যায়ে তাঁর হাতে থাকা মোবাইল ফোনটি নিচে পড়ে যেতে থাকলে সেটি ধরার চেষ্টা করেন। এ সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে  তিনি ছাদ থেকে নিচে পড়ে যান।

পরে ঘটনাস্থলে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শ্রদ্ধানন্দনাথ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে বিষয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]