নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-07-15T16:07:15+06:00
2026-07-15T16:07:15+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আইন-আদালত
এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪:০৭ পিএম 
সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত। বুধবার (১৫ জুলাই) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী দেওয়ান আশিক।

দুদকের প্রসিকিউটর শামসুদ্দিন মো. আবুল কালাম আজাদ জানান, মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে এবং আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় সব তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট আইনে এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে।

মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে এস কে সুর এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের তথ্য জানিয়ে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর সম্পদ বিবরণীর ফরম ও নির্দেশনা গ্রহণ করলেও নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তা জমা দেননি।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ৬ নভেম্বর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে সাতজন সাক্ষীর প্রত্যেকের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের একটি দল এস কে সুরকে গ্রেপ্তার করে। সেদিনই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

জ/উ





Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]