শাপলা চত্বর মামলায় ট্রাইব্যুনালে হাজির লতিফ সিদ্দিকী

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-07-30T13:56:47+06:00
2026-07-30T13:56:47+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
শাপলা চত্বর মামলায় ট্রাইব্যুনালে হাজির লতিফ সিদ্দিকী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:৫৬ পিএম 
শাপলা চত্বর মামলায় ট্রাইব্যুনালে হাজির লতিফ সিদ্দিকী
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আনা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাকে উপস্থাপন করা হয়।

প্রসিকিউশনের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল পরবর্তী আইনগত আদেশ দেবেন। নিয়ম অনুযায়ী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হতে পারে। গত সোমবার শাপলা চত্বর হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ মামলার ১০ নম্বর আসামি আবদুল লতিফ সিদ্দিকী। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে তিনি পরিকল্পনাকারীদের একজন ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশান-১ এলাকার নিজ বাসভবন থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ট্রাইব্যুনালে হাজির করার আগ পর্যন্ত তিনি ডিবি হেফাজতে ছিলেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]