দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

2026-07-30T12:13:53+06:00
2026-07-30T12:13:53+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১২:১৩ পিএম 
প্রতীকী ছবি
সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে রাজধানীর খিলক্ষেত ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

গতকাল বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। পরে তিনি গণমাধ্যমকে জানান, খিলক্ষেত থানার হত্যা মামলা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় জারি করা রুল অ্যাবসুলেট করে তার মক্কেলকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]