রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইউক্রেন, নিহত অন্তত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-30T15:22:31+06:00
2026-07-30T15:22:31+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইউক্রেন, নিহত অন্তত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:২২ পিএম 
রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইউক্রেন, নিহত অন্তত ১৪
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাজধানী কিয়েভের একজন এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে দুই শিশুসহ কয়েকজন রয়েছেন। হামলায় আহত হয়েছেন বহু মানুষ। খবর আল জাজিরার।

হামলার একদিন আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া শিগগিরই বড় ধরনের হামলা চালাতে পারে। এর পরদিন বৃহস্পতিবার ভোরে দেশটির বিভিন্ন অঞ্চলে একযোগে হামলা চালানো হয়।

স্থানীয় সময় রাত ১টার পর রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, সেখানে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে দুই শিশুসহ অন্তত ছয়জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া পোলতাভা অঞ্চলেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে। শহরের প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ওলেক্সান্দর ভিলকুল জানান, রাশিয়ার ভোরোনেঝ অঞ্চল থেকে ছোড়া একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি বড় পরিবারের বাড়িতে সরাসরি আঘাত হানে। এতে পাঁচ ও ১২ বছর বয়সী দুই শিশুসহ ছয়জন নিহত এবং অন্তত আটজন আহত হন। ধ্বংসস্তূপ অপসারণের কাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরেও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ২৬ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

হামলার প্রভাব ইউক্রেনের পশ্চিম সীমান্ত পর্যন্ত পৌঁছালে প্রতিবেশী পোল্যান্ড নিজেদের আকাশসীমার নিরাপত্তা জোরদার করতে যুদ্ধবিমান মোতায়েন করে। সূত্র: আল জাজিরা

জ/শা





  বিষয়:   ইউক্রেন  রাশিয়া  ক্ষেপণাস্ত্র হামলা  নিহত 



Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]