নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-07-29T18:08:46+06:00
2026-07-29T18:08:46+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আইন-আদালত
ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:০৮ পিএম 
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় নাম থাকায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বুধবার (২৯ জুলাই) শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও পুলিশ প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

হাজিরা শেষে লতিফ সিদ্দিকী বলেন, সকালে তিনি জানতে পারেন যে শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তিনি আত্মগোপনে যাওয়ার পরিবর্তে আদালতে হাজির হয়েছেন এবং পুলিশ গ্রেপ্তার না করলে আগামী রোববার বা সোমবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন বলে জানান।


গত বছরের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠান থেকে লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ ১৬ জনকে আটক করা হয়। পরদিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে আরও কয়েকজনকে একই মামলায় গ্রেপ্তার করা হয়।

একই বছরের ৬ নভেম্বর হাইকোর্ট লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে অন্তর্বর্তী জামিন দেন। রাষ্ট্রপক্ষ জামিন বাতিলের আবেদন করলেও আপিল বিভাগ তা বহাল রাখেন। এরপর তারা কারামুক্ত হন।

উল্লেখ্য, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং অন্য মামলায় গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

জ/উ






Loading...
Loading...
আইন-আদালত'র আরো খব
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]