চট্টগ্রাম-২ আসনের এমপি সরোয়ারের সংসদে যোগদানে বাধা নেই : আপিল বিভাগ

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-07-29T10:20:17+06:00
2026-07-29T10:20:17+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
চট্টগ্রাম-২ আসনের এমপি সরোয়ারের সংসদে যোগদানে বাধা নেই : আপিল বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:২০ এএম 
চট্টগ্রাম-২ আসনের এমপি সরোয়ারের সংসদে যোগদানে বাধা নেই : আপিল বিভাগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আদালত জানিয়েছেন, এ বিষয়ে জামায়াতের প্রার্থী চাইলে নিয়মিত আপিল করতে পারবেন। আজ বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিল। পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট তার আবেদন মঞ্জুর করলে বিএনপির প্রার্থী হিসেবে তিনি চট্টগ্রাম-২ আসনে নির্বাচনে অংশগ্রহণ করেন।

তবে নির্বাচনের ফলাফল প্রকাশ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থগিত ছিল। পরে সরোয়ারের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ৯ জুলাই হাইকোর্ট রায়ে তার প্রার্থিতা বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন।

হাইকোর্টের ওই রায়ের পর ৯ জুলাই নির্বাচন কমিশন সচিবালয় সরোয়ার আলমগীরকে চট্টগ্রাম-২ আসনের বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। একই দিন সন্ধ্যায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

এরপর হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতের প্রার্থী নুরুল ১২ জুলাই আপিল বিভাগে আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগদানে বাধা নেই বলে আদেশ দেন এবং জামায়াতের প্রার্থীকে নিয়মিত আপিল করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]