শোন অ্যারেস্ট’ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-07-29T12:39:53+06:00
2026-07-29T12:39:53+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
শোন অ্যারেস্ট’ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১২:৩৯ পিএম 
শোন অ্যারেস্ট’ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেফতার ব্যক্তিকে নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’ (গ্রেফতার দেখানো) না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ-সংক্রান্ত রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (২৯ জুলাই) আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুনির্দিষ্ট মামলা ছাড়া কাউকে গ্রেফতার না করার নির্দেশ দেন। পাশাপাশি এ বিষয়ে একটি রুলও জারি করা হয়েছিল।

আপিল বিভাগের আদেশে হাইকোর্টের ওই নির্দেশনার কার্যকারিতা স্থগিত করা হয় এবং চার সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।


এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের ওই আদেশ বহাল থাকলে তদন্ত সংস্থার স্বাধীনভাবে তদন্ত পরিচালনায় বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। তার ভাষ্য, এমন বিধান কার্যকর থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়তে পারত।

তিনি আরও জানান, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নতুন একটি মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে আগামী রোববার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]