পঞ্চগড় প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-15T19:42:14+06:00
2026-07-15T19:42:14+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার, পকেটে মিললো চিরকুট
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:৪২ পিএম 
পঞ্চগড়ের ঐতিহাসিক মহারাজার দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সাথে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েকজনের নাম লিখা মৃত্যুর দায়ি বলা দুইটি চিরকুট পাওয়া গেছে। বুধবার (১৫ জুলাই) সকালে পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের মহারাজার দিঘীর পানিতে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। 

এদিকে থানা পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ক্রাইম সিন তৈরি করে। জানা গেছে, মৃত মানিক পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মালাদাম এলাকার রইস উদ্দীনের ছেলে। মানিক পেশায় হোটেল শ্রমিক ছিলেন। এদিকে খবর পেয়ে মরদেহ দেখতে ঘটনাস্থলে দুপুর পর্যন্ত মানুষের উপস্থিতি বাড়তে থাকে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, দিঘীর পানিতে মরদেহটি মুখ আঁকাশের দিকে রেখে ভাসতেছিল। কয়েকজন তা দেখে ইউনিয়ন পরিষদ সহ পুলিশকে খবর দেয়। তবে প্রথম দিকে অনেক সময় অতিক্রম হলেও মরদেহের পরিচয় পাওয়া যাচ্ছিলো না। পুলিশ ঘটনাস্থলে গেলে এবং পকেট থেকে পাওয়া চিরকুট থেকে পরিচয় বের হয়। উদ্ধার কৃত চিরকুটে কয়েকজনের নাম উল্লেখ করে হত্যার দায়ি বলে নিজের এলাকার নাম লিখা ছিল চিরকুটে। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে গিয়ে মৃত মানিকের মামা রফিকুল ইসলাম বলেন, সোমবার (১৩ জুলাই) বিকেলে বাড়ি থেকে বের হয় সে। এর পর অনেক রাত হলেও বাড়িতে ফিরেনি। এখন তার মরদেহ পাওয়া গেলো। 

পরিবারের বরাত দিয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গেলো সোমবার (১৩ জুলাই) বিকেলে নিজ বাড়ি থেকে বের হয় মানিক। এর পর আর বাড়ি ফিরেনি। পরিবারের পক্ষ থেকেও থানায় কোন অভিযোগ দায়ের করা হয় নি। বুধবার সকালে তার মরদেহ ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখলে মহারাজার দিঘী থেকে উদ্ধার করা হয়। চিরকুট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ওসি জানান মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। আলামত সংগ্রহ সহ ঘটনা এবং চিরকুটের বিষয়টি তদন্ত সহ ময়নাতদন্তের পর মৃত্যুর মূল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। 





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]