চুনারুঘাটে পৃথক দুই স্থানে লাশ উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-14T17:14:54+06:00
2026-07-14T19:08:26+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
চুনারুঘাটে পৃথক দুই স্থানে লাশ উদ্ধার
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:১৪ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৭:০৮ পিএম
চুনারুঘাটে পৃথক দুই স্থানে লাশ উদ্ধার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পৃথক স্থান থেকে এক যুবক ও এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম পাকুড়িয়া গ্রামের আব্দুর রফিক কন্টর মিয়ার ছেলে জামাল মিয়া (৩২) নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের দাবি, জামাল মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

একই দিনে পাইকপাড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪০) বিষপান করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]