দাগনভূঞায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভায় শ্রেষ্ঠ কমিউনিটি অফিসার নির্বাচিত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-13T13:18:32+06:00
2026-07-13T13:18:32+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
দাগনভূঞায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভায় শ্রেষ্ঠ কমিউনিটি অফিসার নির্বাচিত
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:১৮ পিএম 
দাগনভূঞায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভায় শ্রেষ্ঠ কমিউনিটি অফিসার নির্বাচিত
দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ সায়েম উল্যাহ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন।

দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা শেষে অতিথিদের কাছ থেকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে সম্মাননা সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন মোহাম্মদ সায়েম উল্যাহ।

আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুল আফছারের সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব।

ডাঃ মোহাম্মদ সায়েম উল্যাহ বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় আমি অনেক আনন্দিত এবং কাজের মূল্যায়ন পেয়েছি। এটি আমার জীবনের তৃতীয় সেরা অর্জন। এতে আমার নিজের দায়বদ্ধতা আরও  বেড়ে গেছে। 

এ কেন্দ্রে কর্মরত সকল কর্মকর্তাগণ নিজেদের কাজে যথেষ্ট আন্তরিক এবং দক্ষ। আমি আমার এই সফলতার জন্য আমার সহকর্মীবৃন্দ ব্যবস্থাপনা কমিটি উপজেলা ও কর্ম এলাকার সচেতন জনগণের প্রতি চিরকৃতজ্ঞ। মোহাম্মদ সায়েম উল্যাহ উপজেলার মাতুভূঞা ইউনিয়ন উত্তর আলীপুর গ্রামের সিরাজ সিকদারের ছেলে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]