নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-12T17:31:59+06:00
2026-07-12T17:31:59+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
প্রধান শিক্ষক গ্রেপ্তারের প্রতিবাদে নেত্রকোণায় পরীক্ষা বর্জন, মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:৩১ পিএম 
নেত্রকোণার বিরামপুরে হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল হক তুহিনের গ্রেপ্তারের প্রতিবাদে পরীক্ষা বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মুক্তির দাবি জানান। তাদের দাবি, প্রধান শিক্ষককে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে মুক্তি না দেওয়া পর্যন্ত পরীক্ষা বর্জনসহ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ বজায় রাখতে প্রধান শিক্ষকের দ্রুত মুক্তি প্রয়োজন। এ সময় শিক্ষার্থীরা তাঁর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এদিকে, কর্মসূচির কারণে বিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষায় অংশ নেয়নি অধিকাংশ শিক্ষার্থী বলে জানা গেছে।

উল্লেখ্য, মো. আজহারুল হক তুহিন বিগত সরকারের সময়ে লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। 






Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]