ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-07-11T16:32:26+06:00
2026-07-11T16:32:26+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:৩২ পিএম 
ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!
বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি ম্যাচই কোটি ফুটবলভক্তের কাছে উৎসবের মতো। কিন্তু আজ ইংল্যান্ড ও নরওয়ের বহুল প্রতীক্ষিত কোয়ার্টার ফাইনালের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফুটবল নয়, বরং মিয়ামির বৈরী আবহাওয়া। বজ্রঝড় ও বজ্রপাতের আশঙ্কায় ম্যাচ সময়মতো শুরু হবে কি না, তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ড ও নরওয়ের। হ্যারি কেইন ও আর্লিং হলান্ডেরর লড়াই ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকলেও আবহাওয়ার কারণে ম্যাচটি বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

মার্কিন আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন মিয়ামিতে তীব্র বজ্রঝড়, ভারী বৃষ্টি এবং ঘন ঘন বজ্রপাত হতে পারে। পরিস্থিতি খারাপ হলে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা কঠিন হয়ে পড়তে পারে। এমনকি ঝড় থেমে গেলেও বজ্রপাতের ঝুঁকি থাকলে নিরাপত্তার কারণে খেলা পিছিয়ে দেওয়া হতে পারে।

গত কয়েক দিন ধরেই দক্ষিণ ফ্লোরিডায় তীব্র গরম ও অস্বাভাবিক আবহাওয়া বিরাজ করছে। বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ ‘হিট অ্যালার্ট’ জারি করেছিল। এর মধ্যেই শনিবারের জন্য নতুন করে বজ্রঝড়ের সতর্কতা জারি হয়েছে।

আবহাওয়াবিষয়ক প্রতিষ্ঠান অ্যাকুওয়েদারের সিনিয়র আবহাওয়াবিদ চ্যাড মেরিল জানিয়েছেন, আটলান্টিক মহাসাগর থেকে আসা আর্দ্র বাতাসের প্রভাবে দুপুর থেকেই মিয়ামি এলাকায় শক্তিশালী বজ্রঝড় তৈরি হতে পারে। তার মতে, এসব ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন ঘন বজ্রপাতও দেখা দিতে পারে।

এদিকে ফ্লোরিডার আবহাওয়ার একটি বড় বৈশিষ্ট্য হলো মূল ঝড় সরে যাওয়ার পরও দীর্ঘ সময় বজ্রপাতের ঝুঁকি থেকে যায়। তাই আকাশ পরিষ্কার দেখালেও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচ শুরু করা সম্ভব নাও হতে পারে।





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]