বন্যাদুর্গতদের সহায়তায় সরকার কাজ করছে: দুর্যোগ প্রতিমন্ত্রী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-11T16:07:46+06:00
2026-07-11T16:07:46+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বন্যাদুর্গতদের সহায়তায় সরকার কাজ করছে: দুর্যোগ প্রতিমন্ত্রী
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:০৭ পিএম 
বন্যাদুর্গতদের সহায়তায় সরকার কাজ করছে: দুর্যোগ প্রতিমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। একই সঙ্গে হালদা নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

শনিবার (১১ জুলাই) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদাপুকুর এলাকায় আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি শুরুর পর থেকেই সরকার ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের চাহিদা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, হালদা নদীর ভাঙনপ্রবণ এলাকাগুলো পর্যালোচনা করে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্যা মোকাবিলা ও পুনর্বাসন কার্যক্রমে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য সরওয়ার আলমগীরের উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় জনগণের প্রয়োজন বিবেচনায় ত্রাণ কার্যক্রম জোরদারের বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/দি






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]