শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-09T18:05:08+06:00
2026-07-09T18:05:08+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
⏲ ৬:০৫ পিএম | ৯ জুলাই, ২০২৬ | বৃহস্পতিবার
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কূটনৈতিক ঘাটতি নেই। বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, আদালতের রায়ে সাজাপ্রাপ্ত একজন আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এ বিষয়ে ব্যক্তিগত বক্তব্যকে তিনি প্রাসঙ্গিক নয় বলে উল্লেখ করেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকে ভারত সরকারের সঙ্গে যে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত রয়েছে। বিদ্যমান আন্তর্জাতিক প্রটোকল ও বন্দি বিনিময় চুক্তিসহ সংশ্লিষ্ট আইনি কাঠামোর আলোকে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশে সংঘটিত বিভিন্ন অভিযোগের সুষ্ঠু ও স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতেই সম্পন্ন হবে-এটাই সরকারের অবস্থান। এ লক্ষ্যে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।

ভারতের সহযোগিতা বা আইনি জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি দিকগুলো আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় তার দায়িত্ব অনুযায়ী কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছে এবং এ প্রক্রিয়ায় কোনো ঘাটতি নেই বলে তিনি জানান।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত