নিউজ ডেস্ক

শিক্ষা

2026-07-09T11:41:33+06:00
2026-07-09T17:50:05+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
শিক্ষা
প্রাথমিকে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:৪১ এএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ৫:৫০ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪৬ হাজার ৫৩১ পরীক্ষার্থীর ফলাফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ-সংক্রান্ত আপিলের শুনানি শেষে এ রায় দেন।

রায়ে আদালত চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বহাল রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে রিটকারী ১৫১ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, কোটা-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আদালত মেধার ভিত্তিতে ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফলাফল তৎকালীন কোটা নীতিমালা অনুযায়ী প্রকাশ করা হয়েছিল। আপিল বিভাগের সর্বশেষ রায়ের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

জ/উ






Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]