সিলেটের পথে এনসিপি নেতারা, হবিগঞ্জের হামলার বিচার দাবি

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-07-30T14:47:34+06:00
2026-07-30T14:47:34+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
সিলেটের পথে এনসিপি নেতারা, হবিগঞ্জের হামলার বিচার দাবি
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:৪৭ পিএম 
সিলেটের পথে এনসিপি নেতারা, হবিগঞ্জের হামলার বিচার দাবি
পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে দলটির নেতারা সিলেটের উদ্দেশে যাত্রা করেন।

যাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আহত ও শহীদদের বিচার, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দলটি জুলাইজুড়ে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছে।

তিনি দাবি করেন, জনগণ গণভোটে ৭০ শতাংশ ভোট দিয়ে সংস্কার বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে পদযাত্রা শেষে ফেরার পথে তাদের মিডিয়া টিমের ওপর দফায় দফায় হামলা চালানো হয়। এতে চালককে মারধর করা হয় এবং এক এইচএসসি পরীক্ষার্থী (ইন্টারমিডিয়েট শিক্ষার্থী) চোখে গুরুতর আঘাত পান। এছাড়া জেলা সদস্য সচিবের হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলে পুলিশ বিভিন্ন স্থানে বাধা দেয় এবং প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তার অভিযোগ, ট্রাক দিয়ে তাদের গাড়িবহরের পথরোধ করা হয় এবং পাহাড়ি এলাকায় পুলিশ ব্যারিকেড দেয়।

তিনি জানান, পরে হবিগঞ্জের একটি পুলিশ ফাঁড়িতে ছাত্রদল ও যুবদলের ১১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। একই সঙ্গে তাদের প্রায় ২০ লাখ টাকার সরঞ্জাম এবং ৫ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। হামলায় একটি গাড়ি ভাঙচুর হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলেও দাবি করেন।

তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশা নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। এ ধরনের হামলা, নির্যাতন ও মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দেশবাসী প্রত্যক্ষদর্শী হয়েছে উল্লেখ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এনসিপির সিলেটগামী গাড়িবহরে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, ডা. মাহমুদা মিতু, সার্জিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]