এলএনজি সরবরাহ হ্রাস, তিতাস এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-07T11:33:21+06:00
2026-07-07T11:33:21+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
এলএনজি সরবরাহ হ্রাস, তিতাস এলাকায় গ্যাসের চাপ কম থাকবে
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:৩৩ এএম 
এলএনজি সরবরাহ হ্রাস, তিতাস এলাকায় গ্যাসের চাপ কম থাকবে
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীস্থ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালগুলো থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৩০০ এমএমসিএফডি কমে গেছে। 

এর ফলে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। মঙ্গলবার (৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]