ফটিকছড়িতে ফলদ গাছ কাটার অভিযোগ, অস্বীকার রাবার বাগান কর্তৃপক্ষের

চট্টগ্রাম প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-05T15:31:11+06:00
2026-07-05T15:31:11+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ফটিকছড়িতে ফলদ গাছ কাটার অভিযোগ, অস্বীকার রাবার বাগান কর্তৃপক্ষের
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:৩১ পিএম 
ফটিকছড়িতে ফলদ গাছ কাটার অভিযোগ, অস্বীকার রাবার বাগান কর্তৃপক্ষের
চট্টগ্রামের ফটিকছড়িতে রাঙ্গামাটিয়া রাবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে আম, কাঁঠালসহ কয়েক শতাধিক ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে বাগান কর্তৃপক্ষ।

ভুক্তভোগী আমিনুল হক ও আহমদুল হক রোববার গণমাধ্যমকে জানান, কয়েক দিন আগে তাদের দাবি করা জমিতে থাকা আম, কাঁঠালসহ বিভিন্ন ফলদ গাছ কেটে ফেলা হয়। পরে তারা এ ঘটনায় রাঙ্গামাটিয়া রাবার বাগান কর্তৃপক্ষকে দায়ী করেন।

তাদের দাবি, সংশ্লিষ্ট জমিটি দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ভোগদখলে রয়েছে এবং সেখানে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ রোপণ করা হয়েছিল। কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই জমিটি নিজেদের দাবি করে গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেছেন তারা।

এদিকে একই ধরনের অভিযোগ করেছেন কৃষি উদ্যোক্তা ওয়াহিদ কাউসার মওলা হিরু। তিনি দাবি করেন, তার বাণিজ্যিক আমবাগানের কয়েকশ আমগাছ কেটে ফেলা হয়েছে।

হিরু বলেন, দীর্ঘদিন ধরে সেখানে বাণিজ্যিকভাবে আমবাগান পরিচালনা করে আসছিলেন তিনি। সম্প্রতি রাবার বাগান কর্তৃপক্ষ জমিটির মালিকানা দাবি করে গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রাঙ্গামাটিয়া রাবার বাগানের ব্যবস্থাপক কে এম মাহবুব আলম। তিনি বলেন, সংশ্লিষ্ট জমি রাবার বাগানের মালিকানাধীন এবং বাগানের নির্ধারিত ব্লকের অন্তর্ভুক্ত। ২০২৪-২৫ অর্থবছরে সেখানে রাবার বাগান সৃজন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, বাগানের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]