নিউজ ডেস্ক

শিক্ষা

2026-07-02T18:10:09+06:00
2026-07-02T18:10:09+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিক্ষা
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:১০ পিএম 
এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়।

কমিটির তথ্য অনুযায়ী, বহিষ্কৃতদের মধ্যে যশোর বোর্ডের দুইজন, কুমিল্লা বোর্ডের একজন, দিনাজপুর বোর্ডের একজন এবং ময়মনসিংহ বোর্ডের একজন শিক্ষার্থী রয়েছেন। এছাড়া মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবং দুপুর ১টায় পরীক্ষা শেষ হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেয় ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষার্থী। এদিন অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৩৩ জন।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে অংশ নেয় ৮০ হাজার ৬৫৩ জন শিক্ষার্থী। সেখানে অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৭৮ জন।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

জ/উ






Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]