যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১

নিউজ ডেস্ক

অপরাধ

2026-07-02T16:25:26+06:00
2026-07-02T16:25:26+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
অপরাধ
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১
নিউজ ডেস্ক
⏲ ৪:২৫ পিএম | ২ জুলাই, ২০২৬ | বৃহস্পতিবার
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১ জুলাই) যাত্রাবাড়ী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলো মো. রনি (৩৮), নুরুল হাকিম (৪০), মো. সিরাজ মিয়া (৫৭), মো. সুজন (২৬), মো. মিঠু (২৮), মো. ইমরান হোসেন, জসীম উদ্দীন (৩২), মো. জুয়েল হোসেন ভাসান, মো. মিলন (৩২), মো. রাহাত (২৪), মামুন (৩৫), রাকিবুল হাসান শান্ত (১৯), মো. সুজন মোল্লা ওরফে বাবু মোল্লা (২২), মো. সাব্বির হোসেন জয় হিমেল (২৬), সজীব (২২), মো. ইবনে দিদার (২১), মো. আসাদ আল ফাহাদ (১৯), মো. রিফাত জামান (২১), মো. রানা মিয়া (৩০), সাইফুল (২৭) ও লাল মিয়া (৬০)।

উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজনকে নিয়মিত মামলায়, তিনজনকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এবং ১৩ জনকে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী আটক করা হয়েছে।

তিনি বলেন, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত