মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-06-30T17:30:15+06:00
2026-06-30T17:30:15+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
আইন-আদালত
মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
নিউজ ডেস্ক
⏲ ৫:৩০ পিএম | ৩০ জুন, ২০২৬ | মঙ্গলবার
মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায় ঘোষণার সময় হাসানুল হক ইনু আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় ইনুকে। এছাড়া ষড়যন্ত্র, প্ররোচনা ও সহায়তার দুটি অভিযোগেও পৃথকভাবে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। তবে সব সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে। এক, দুই, চার, পাঁচ ও আট নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।

এর আগে গত ২২ জুন মামলার রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। মামলায় প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই আন্দোলন চলাকালে আন্দোলন দমনে উসকানি, প্ররোচনা এবং প্রশাসনকে নির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয় ইনুর বিরুদ্ধে। মামলায় ১০ জন সাক্ষী আদালতে জবানবন্দি দেন এবং বিভিন্ন নথি, অডিও ও ভিডিও প্রমাণ উপস্থাপন করা হয়।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত