নিজস্ব প্রতিবেদক

অপরাধ

2026-06-29T18:27:46+06:00
2026-06-29T18:27:46+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অপরাধ
গোলাপবাগে রাজউকের আইনের তোয়াক্কা না করে ৬ ফুট সড়কের পাশে ৮ তলা ভবন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:২৭ পিএম 
রাজধানীর গোলাপবাগ এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর নির্মাণ বিধিমালা অমান্য করে মাত্র ৬ ফুট প্রশস্ত সড়কের পাশে একটি ৮ তলা বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, ভবনটি নির্মাণ করা হয়েছে রাজউকের নির্ধারিত নকশা, অনুমোদন ও সড়ক-সংক্রান্ত নীতিমালা উপেক্ষা করে। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় ছাড়পত্র ও নিয়মিত প্রক্রিয়া অনুসরণ না করেই বহুতল এ ভবনটি দাঁড় করানো হয়েছে।


ভবনটির মালিক মনির নামে এক ব্যক্তি বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজেই স্বীকার করেন যে, রাজউকের নিয়মনীতি পুরোপুরি অনুসরণ না করেই ভবনটি নির্মাণ করা হয়েছে।

এ ঘটনায় প্রশ্ন উঠেছে রাজউকের নিয়মনীতি উপেক্ষা করে কীভাবে রাজধানীর একটি ঘনবসতিপূর্ণ এলাকায় এমন একটি বহুতল ভবন নির্মাণ সম্পন্ন হলো, আর তদারকি ব্যবস্থাই বা কোথায় ছিল।

এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে ভবনের অনুমোদন যাচাই, অনিয়মের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন




  বিষয়:   অপরাধ  রাজউক 



Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]