ট্রাইব্যুনাল নিয়ে এইচআরডব্লিউর পর্যবেক্ষণ খতিয়ে দেখা হবে : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-30T14:21:47+06:00
2026-07-30T14:21:47+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ট্রাইব্যুনাল নিয়ে এইচআরডব্লিউর পর্যবেক্ষণ খতিয়ে দেখা হবে : আইনমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:২১ পিএম 
ট্রাইব্যুনাল নিয়ে এইচআরডব্লিউর পর্যবেক্ষণ খতিয়ে দেখা হবে : আইনমন্ত্রী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) পর্যবেক্ষণ সরকার আমলে নিয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা বিষয়ে বেসরকারি সংস্থা ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক পর্যবেক্ষণে দাবি করেছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনায় আন্তর্জাতিক আইনি মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।


এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আইনমন্ত্রী বলেন, “ওনাদের জায়গা থেকে ওনারা যদি কোনো পর্যবেক্ষণ দিয়ে থাকেন, তাহলে আমাদের দায়িত্ব হলো সেটি আমলে নিয়ে বিষয়টি খতিয়ে দেখা। প্রয়োজনীয় যা দেখার, আমরা তা দেখব। আমরা বিষয়টি উপেক্ষা করছি না, আবার এটাও বলছি না যে তারা ঠিক বা ভুল বলেছেন।”

তিনি আরও বলেন, “যে-ই অভিযোগ করুক না কেন, অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে। আমরা বিষয়টি কগনিজেন্সে নিয়েছি।”

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]