নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-29T15:45:43+06:00
2026-06-29T15:45:43+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
চিকিৎসা শেষে আবার কারাগারে নেওয়া হলো দীপু মনিকে
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:৪৫ পিএম 
অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার পর সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে আবারও মুন্সীগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়েছে। সোমবার সকালে কারাগারে অসুস্থ বোধ করলে তাকে প্রথমে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মেডিসিন বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

এদিকে, হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলুল হক জানান, কারাগারে শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢামেকে নেওয়া হয়।

জানা গেছে, ডা. দীপু মনি কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]