লাইফস্টাইল ডেস্ক

লাইফ স্টাইল

2026-08-14T20:50:12+06:00
2026-08-14T20:50:12+06:00
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Advertisement
লাইফ স্টাইল
হাতের ট্যান নিয়ে চিন্তা নয়, জেনে নিন দূর করার ঘরোয়া কৌশল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৫০ পিএম 
রোদে দীর্ঘসময় বাইরে থাকা, নিয়মিত বাইক চালানো কিংবা অতিরিক্ত সূর্যের আলোতে হাতের ত্বকে ট্যান পড়ে যেতে পারে। হাতের কালচে ভাব দূর করতে অনেকেই বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। 


তবে ঘরোয়া কিছু উপায়েও ত্বকের যত্ন নেওয়া যায়। জেনে নিন দূর করার ঘরোয়া কৌশল কিছু :

হলুদ ও দুধ

২ চা চামচ হলুদের সঙ্গে ২ চা চামচ দুধ মিশিয়ে প্যাক তৈরি করুন। দুই হাতে ভালোভাবে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের যত্নে সহায়ক।

লেবু ও চিনি

এক চামচ পাতিলেবুর রসের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে হাতে লাগাতে পারেন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। তবে লেবু ত্বকে জ্বালা বা সংবেদনশীলতা তৈরি করতে পারে, তাই ব্যবহারের আগে ছোট অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। ব্যবহারের পর সরাসরি রোদ এড়িয়ে চলুন।

শসা ও দই

অর্ধেক শসা কুচি করে পেস্ট তৈরি করুন। এর সঙ্গে এক চা চামচ দই মিশিয়ে দুই হাতে লাগিয়ে ১০ মিনিট রাখুন। পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। শসা ও দই ত্বককে সতেজ ও আর্দ্র রাখতে সহায়তা করতে পারে।

ওটমিল, দই ও মধু

২ চা চামচ ওটমিলের সঙ্গে এক চা চামচ দই ও এক চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি হাতে হালকা করে ম্যাসাজ করে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত ঘষাঘষি না করাই ভালো।

চন্দন ও গোলাপজল

২ চা চামচ চন্দনের গুঁড়ার সঙ্গে এক চা চামচ গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করুন। হাতে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে সাময়িকভাবে ঠান্ডা ও সতেজ অনুভূতি দিতে পারে।

ট্যান কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা। বাইরে বের হওয়ার আগে হাতে অন্তত SPF 30 বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন এবং দীর্ঘসময় বাইরে থাকলে পুনরায় লাগান। সূত্র: স্টাইলক্রেজ

জ/শা






  বিষয়:   স্বাস্থ্য  ত্বকে ট্যান  দূর করার ঘরোয়া কৌশল 



Advertisement
Loading...
Loading...
লাইফ স্টাইল - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]