জাপানে প্রথমবার মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন কর্মরত মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-06-29T11:44:34+06:00
2026-06-29T11:44:34+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
জাপানে প্রথমবার মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন কর্মরত মেয়র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:৪৪ এএম 
জাপানে প্রথমবার মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন কর্মরত মেয়র
জাপানের স্থানীয় সরকার ব্যবস্থার ইতিহাসে প্রথমবারের মতো মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমাঞ্চলের ইয়াওয়াতা শহরের মেয়র শোকো কাওয়াতা।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রথম সন্তানের জন্ম দিতে যাওয়া ৩৫ বছর বয়সী এই নারী মেয়র দেশটির ইতিহাসে কর্মরত অবস্থায় মাতৃত্বকালীন ছুটি নেওয়া প্রথম মেয়র হতে যাচ্ছেন।

গত মে মাসে নিজের সিদ্ধান্ত প্রকাশ করার পর থেকেই বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। প্রায় ৬৮ হাজার জনসংখ্যার ইয়াওয়াতা শহরের অনেক বাসিন্দা এ সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। কেউ কেউ শুভেচ্ছা ও উপহারও দিয়েছেন মেয়রকে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনারও মুখে পড়েছেন শোকো কাওয়াতা। কিছু ব্যবহারকারী তার সিদ্ধান্তকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন। এ বিষয়ে কাওয়াতা বলেন, এ ঘটনা তাকে জাপানি সমাজে নারীদের প্রতি বিদ্যমান বৈষম্য নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করেছে।

বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা কাওয়াতা সিটি হল থেকেই দায়িত্ব পালন করছেন। তার এই সিদ্ধান্ত কর্মজীবী নারীদের মাতৃত্ব, কর্মক্ষেত্রে সমতা এবং পারিবারিক জীবনের ভারসাম্য নিয়ে জাপানে নতুন করে আলোচনা তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, জাপানে কর্মজীবী নারীরা এখনও মাতৃত্বকালীন ছুটি ও পেশাগত অগ্রগতির ক্ষেত্রে নানা সামাজিক ও পেশাগত চ্যালেঞ্জের মুখোমুখি হন। দেশটিতে মাতৃত্বজনিত হয়রানি বোঝাতে ‘মাতাহারা’ নামে একটি পরিচিত শব্দও রয়েছে।

তাদের মতে, শোকো কাওয়াতার এ পদক্ষেপ ভবিষ্যতে কর্মজীবী মায়েদের জন্য আরও সহায়ক ও ইতিবাচক কর্মপরিবেশ তৈরির আলোচনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]