নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-27T17:09:36+06:00
2026-06-27T17:09:36+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
জাতীয়
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:০৯ পিএম 
বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা ট্যাক্স নির্ধারণের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তাঁর দাবি, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।

গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বাজেট ২০২৬-২৭ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে শাদীতে বিত্তবৈভবের অশ্লীল প্রদর্শনীতে বিপুল অপচয় হয়। গায়ে হলুদের অনুষ্ঠানের নৃত্যের জন্য এক মাস পর্যন্ত কোরিওগ্রাফির প্রশিক্ষণ নেওয়া হয়। এসব অনুষ্ঠানে ব্যাপক অর্থ ব্যয় হয়। বিয়ের অনুষ্ঠানে নাচ গানসহ হাজার হাজার মানুষ অংশ নেন। খাবারেরও অর্ধেকের বেশি অপচয় হয়। এই অপচয় বন্ধ করতে হবে।

তিনি বলেন, আগে একটি অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল। সেখানে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স দিতে হতো। আমরা প্রস্তাব করছি, ১০০ জনের বেশি প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স নির্ধারণ করা হোক।

শাহাদাত হোসেন আরও বলেন, বিয়ে শাদীতে বিত্তবৈভবের এই ধরনের অশ্লীল প্রদর্শনী ও অপচয় বন্ধ করা গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ১০ শতাংশ পর্যন্ত কমে আসবে।

জ/উ





Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]