নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-25T12:20:08+06:00
2026-06-25T12:20:08+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
বেসরকারি মেডিকেলে মেধাবী-অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ কোটা চালু : স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:২০ পিএম 
দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ কোটা চালু রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।

প্রশ্নে উল্লেখ করা হয়, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষা ব্যয়বহুল হওয়ায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পক্ষে এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করা কঠিন। এ ক্ষেত্রে বিশেষ কোটা ব্যবস্থা বা শিক্ষা ব্যয় কমানোর কোনো উদ্যোগ নেওয়া হবে কি না-এ বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান জানতে চাওয়া হয়।


উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা ও নার্সিং শিক্ষা সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি আরও জানান, বর্তমানে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ কোটা কার্যকর রয়েছে। চলতি বছরে এই কোটা ব্যবস্থার আওতায় মোট ৩৯৪ জন শিক্ষার্থী বিভিন্ন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]