টঙ্গীতে অগ্নিকাণ্ডে ২৫ বসত ঘর পুড়ে ছাই

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-24T12:47:18+06:00
2026-06-24T12:47:18+06:00
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
টঙ্গীতে অগ্নিকাণ্ডে ২৫ বসত ঘর পুড়ে ছাই
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
⏲ ১২:৪৭ পিএম | ২৪ জুন, ২০২৬ | বুধবার
টঙ্গীতে অগ্নিকাণ্ডে ২৫ বসত ঘর পুড়ে ছাই
Advertisement
গাজীপুরের টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়া এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৪ জুন) সকাল ৬টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

টঙ্গী ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকাল ৬টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় একই মালিকের প্রায় ২৫টি টিনশেড ঘর আগুনে পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত