গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-23T13:37:30+06:00
2026-06-23T13:37:30+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
সংস্কারের অভাবে হাকুর বাজার ভায়া ডৌবাড়ী মানিকগঞ্জ রাস্তার বেহাল দশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:৩৭ পিএম 
দীর্ঘ দিন থেকে সংস্কার না হওয়ায় হাকুর বাজার ভায়া ডৌবাড়ী মানিকগঞ্জ রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় ভাংঙনের সৃষ্টি হয়েছে। ভাংঙনের ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে প্রতিনিয়ত।

জানা যায়, বাইশের বন্যায় রাস্তাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরে আর সংস্কার হয়নি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে আরোও জানা যায় বারবার সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। বর্ষা মৌসুম শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানানো হয়।


এবিষয়ে ডৌবাড়ী ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, পিচ ও খোয়া উঠে গিয়ে রাস্তায় বড় বড় গর্ত বা খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এই গর্তগুলোতে পানি জমে ডোবায় পরিণত হয়। জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কার হওয়া প্রয়োজন।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ বলেন,রাস্তা মেরামতের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। আগামী (২৬-২৭) অর্থ বছরে কাজ শুরু হবে।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]