নেত্রকোণায় কৃষক কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন, পুনঃতদন্তের দাবি

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-22T16:44:17+06:00
2026-06-22T16:44:17+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
নেত্রকোণায় কৃষক কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন, পুনঃতদন্তের দাবি
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:৪৪ পিএম 
নেত্রকোণায় কৃষক কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন, পুনঃতদন্তের দাবি
নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।

সোমবার সকালে দৌলতপুর ঈদগাহ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ ভুক্তভোগী কৃষকরা অংশ নেন। উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড সদস্য পুতুল চৌধুরী, সাবেক সদস্য হাবিবুর রহমান শেখ, স্থানীয় বাসিন্দা খোকন মিয়া, হাবিবুর রহমান ও সাজু মিয়াসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে হাওর এলাকায় কৃষিকাজ করে আসলেও প্রকৃত কৃষক হয়েও কৃষক কার্ড থেকে বঞ্চিত হয়েছেন। অপরদিকে, যাদের কৃষিজমি নেই বা কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ততা নেই, তাদের অনেকেই কৃষক কার্ড পেয়েছেন।

বক্তারা আরও বলেন, কৃষকদের তালিকা প্রণয়নে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। এতে প্রকৃত কৃষকরা সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কৃষক কার্ড বিতরণে অনিয়মের বিষয়টি পুনরায় তদন্ত করার আহ্বান জানান। পাশাপাশি প্রকৃত কৃষকদের যাচাই-বাছাই করে দ্রুত কার্ড প্রদানের দাবি জানান তারা।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]