প্রথমবার একসঙ্গে কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-06-20T18:13:29+06:00
2026-06-20T18:13:29+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
প্রথমবার একসঙ্গে কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:১৩ পিএম 
প্রথমবার একসঙ্গে কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে নতুন একটি প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

ফরচুন ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে একটি যৌথ উদ্যোগে তিনি যুক্ত হচ্ছেন। তবে এটি চলচ্চিত্র, বাণিজ্যিক প্রচারণা নাকি কোনো জনকল্যাণমূলক উদ্যোগ-সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

কথোপকথনের এক পর্যায়ে প্রিয়াঙ্কা বলেন, হলিউডের বেশ কয়েকজন নারী শিল্পী তাকে অনুপ্রাণিত করেন। তাদের মধ্যে অ্যাঞ্জেলিনা জোলির নাম বিশেষভাবে উল্লেখ করেন তিনি। এছাড়া পেনেলোপ ক্রুজ ও সালমা হায়েকের প্রশংসাও করেন এই অভিনেত্রী।

প্রিয়াঙ্কার ভাষ্য, এসব শিল্পীর কাজ, ব্যক্তিত্ব ও দীর্ঘদিনের প্রভাব তাকে মুগ্ধ করে। তিনি তাদের বন্ধু ও রোল মডেল হিসেবেও দেখেন।

যদিও নতুন প্রজেক্টটি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ঘোষণা আসেনি, তবু এই খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছেন, আন্তর্জাতিক অঙ্গনের বড় কোনো প্রজেক্টে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যেতে পারে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়াকে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]