গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-13T14:58:40+06:00
2026-06-13T14:58:40+06:00
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:৫৮ পিএম 
গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় অবস্থিত ‘মেট্রিক্স স্টাইলস্ সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) সকাল ১১টায় কারখানাটির ৬ষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, হঠাৎ কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা দিলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকরা প্রাথমিকভাবে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]