বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

নোয়াখালী প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-17T08:04:06+06:00
2026-09-17T08:04:06+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৪ এএম 
সংগৃহীত ছবি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন উপজেলার উত্তর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি কাদিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের ওয়ালী বেপারী বাড়ির আবুল খায়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে সুমন চৌমুহনী পৌরসভার চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেলে করে জেলা শহর মাইজদীর উদ্দেশে রওনা হন। পথে ঘটনাস্থলে পৌঁছালে একটি অজ্ঞাতনামা বেপরোয়া গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এখন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত জানা যাবে।’

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]