বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, আহত ৪

বগুড়া প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-17T08:15:11+06:00
2026-09-17T08:15:11+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, আহত ৪
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৫ এএম 
সংগৃহীত ছবি
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগী নেওয়ার ট্রলি সংগ্রহকে কেন্দ্র করে কর্তব্যরত আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আনসার সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে চার যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণকে চিকিৎসার জন্য রাতে শজিমেক হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের সামনে থেকে তাকে ওয়ার্ডে নেওয়ার জন্য ট্রলি সংগ্রহকে কেন্দ্র করে ওই তরুণের বন্ধুদের সঙ্গে দায়িত্বে থাকা আনসার সদস্যদের কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে বাকবিতণ্ডা বেড়ে গেলে ক্ষিপ্ত হয়ে ওই যুবকেরা সংঘবদ্ধভাবে আনসার সদস্যদের ওপর চড়াও হন। এ সময় তাদের মারধরে চারজন আনসার সদস্য আহত হন। পরে আহত আনসার সদস্যদের দ্রুত উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিকিৎসার জন্য আসা ওই তরুণের চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]